লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের জঙ্গল থেকে গতকাল বুধবার আলতাফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আলতাফ ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ২১ ডিসেম্বর তিনি নিখোঁজ হন। পরে তাঁর প্রথম স্ত্রী যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ফজলে রাব্বি জানান, এ ঘটনায় যাত্রীবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।