লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড়দাউদপুর গ্রাম থেকে গতকাল শনিবার শিখা খাতুন (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিখা ওই গ্রামের শাহান খানের মেয়ে। পুলিশ জানায়, শুক্রবার রাতে শিখা খাতুন নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গতকাল শনিবার সকালে বাড়ির লোকজন ঘরে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। দুপুরে পুলিশ শিখার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি