প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকা থেকে গতকাল শনিবার মোশারফ হোসেন (৩০) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, বক্তারপুর এলাকায় সরকারি জমিতে ঘর তৈরি করে মোশারফ স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশের একটি কাঁঠালগাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল সকালে মোশারফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুর প্রতিনিধি