প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার নূরীতলা এলাকার আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহকারী উৎপাদন ব্যবস্থাপক মীর ফজলে রাব্বী চৌধুরীর (৫০) মৃতদেহ গত রোববার কারখানার বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। কারখানার জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুল হক জানান, ফজলে রাব্বী এক বছর আগে কারখানায় যোগদান করেন। তিনি হৃদ্রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মস্তিষ্কের রক্তক্ষরণে তিনি মারা যান। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা