প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল চারটার দিকে সদরঘাট থানার নারকেলতলা মাঝিরঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে জানান, নদীর পাড়ে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫-২৬ হবে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।