লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে সায়েম(৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুসংলগ্ন ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে কাঁচপুর সেতুসংলগ্ন ল্যান্ডিং স্টেশন এলাকায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত সায়েমের পরনে ছিল কালো রঙের ব্লেজার ও কালো গেঞ্জি। নিহত সায়েমের পকেটে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মো. সায়েম নাম লেখা রয়েছে। তাঁর বাবার নাম মো. হামিদ উদ্দিন। ভোটার আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী তাঁর বাড়ি ঢাকার খিলগাঁও ১৬৮ উত্তর মেরাদিয়া এলাকায়।