লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার বাবলী বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবলী ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতর বাবলীর লাশ দেখতে পেয়ে তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।