লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে দেলোয়ার ঢালী (২৯) নামের এক বাসের সহকারীর (হেলপার) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কুমারভোগ গ্রামে দেলোয়ারের মামা রাজ্জাক বেপারীর বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দেলোয়ার ঢাকা-মাওয়া রুটে চলাচলকারী বাস ইলিশ পরিবহনের সহকারী ছিলেন। তিনি একই উপজেলার হাটভোগদীয়া গ্রামের জলিল ঢালীর ছেলে। লৌহজং থানার উপসহকারী পরিদর্শক মো. অলি জানান, পারিবারিক কলহের কারণে দেলোয়ার কুমারভোগে মামার বাড়িতে বেড়াতে এসে ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।