লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল বুধবার একটি ব্যক্তিগত গাড়ি থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইচাইল এলাকায় রাস্তার পাশে প্রায় ১০ ফুট নিচে ওই গাড়ি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই গাড়ির পেছনের আসন থেকে প্যান্ট, শার্ট ও জ্যাকেট পরা গলায় গামছা প্যাঁচানো ওই যুবকের লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ গাড়ি থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।