প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামে গতকাল শনিবার অনন্যা কবির (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আদমদীঘি থানার পুলিশ। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সান্দিড়া গ্রামের আলমগীর কবিরের মেয়ে অনন্যা মায়ের ওপর অভিমান করে শুক্রবার সন্ধ্যারাতে তার শোবার ঘরে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে পুলিশ এসে অনন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার অনুমতি দেয় পুলিশ। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।