লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় হাইটেক পার্কের ভেতরের একটি জঙ্গল থেকে গতকাল বুধবার দুপুরে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। নিহতের পরণে ছিল কালো রঙের জ্যাকেট ও নীল রঙের প্যান্ট। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবককে বেশ কয়েক দিন আগে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশটি রাতের আঁধারে ওই স্থালে ফেলে রেখে পালিয়ে যায়।