লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের গান্ধীছড়া চা-বাগানের ১৮ নম্বর সেকশন থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে গতকাল রোববার দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। |