লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর গ্রামে রাস্তার পাশের ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। সেনবাগ থানার ওসিমো. মোস্তফা কামাল জানান, উদ্ধার করা লাশের গলায় রশি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। স্থানীয় লোকজন লাশের পরিচয় নিশ্চিত করতে পারেননি।