লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ (মোল্লাপাড়া) গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল সোমবার সকালে ময়না আক্তার (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আহসান উল্লাহর মেয়ে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাইয়ুম তালুকদার জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের আগে সঠিক কারণ বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।