লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার গাবতলা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে অজ্ঞাতনামা এক নারীর (২৫) ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গাবতলা গ্রামের মঙ্গলী বাড়ির একটি গাছের সঙ্গে ওই নারীর মৃতদেহ ঝুলতে দেখেন এক ব্যক্তি। স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|