প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকা থেকে গতকাল রোববার সকালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল হক প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।