লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মিঠু পাল (২৫) বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জ্যোতিষ পালের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে মিঠুর মৃতদেহ বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর ফুলবাড়িয়া বাজারে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান ছিল। নিহতের মা সুমিতা রানী পাল বলেন, দোকান করতে গিয়ে স্থানীয় কয়েকজনের কাছ থেকে মিঠু টাকা ঋণ করেছিলেন। কয়েক দিন ধরে তাঁরা টাকার জন্য মিঠুকে চাপ দিচ্ছিলেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডি এম বেলায়েত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।