লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব-চরসীতা এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে জ্যোৎস্না বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার বাড়ি চরবাদাম ইউনিয়নের চরনেয়ামত এলাকার ওয়াপদাবেড়ির পাশে। তার বাবা আবদুর রহিম ইটভাটার শ্রমিক। রামগতি থানার পরিদর্শক (তদন্ত) সায়েদুর রহমান ভুঁইয়া জানান, পূর্ব-চরসীতা এলাকার একটি পুকুরপাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়।