লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার হিজলীদিঘা গ্রামের একটি ফসলি জমি থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এলাকাবাসী সকালে একটি গমখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সালোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২০ বছরের ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।