লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ধনপুর গ্রাম থেকে গতকাল সোমবার রিফাত হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিফাত উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার জুমার নামাজের পর মোটরসাইকেল নিয়ে রিফাত বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে ধনপুর গ্রামের সড়কের পাশের একটি খালে মাথাবিহীন একটি লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। সেখান থেকে প্রায় ৪০ গজ দূরে রিফাতের মাথা পাওয়া যায়। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।