প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ওই পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় শ্রমিকেরা বস্তাবন্দী ওই তরুণীর লাশটি দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, লাশটির ময়নাতদন্ত হয়েছে। তাঁর ছবি তুলে রাখা হয়েছে। এর মধ্যে পরিচয় না মিললে লাশটি পৌরসভাকে দাফনের জন্য দেওয়া হবে।