লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের ভারতীয় সীমান্ত-সংলগ্ন গিতাবাড়ীয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই যুবকের গায়ে কালো গেঞ্জি ছিল। মৃতদেহের পেট, ঊরু, ঘাড় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে তাঁর লাশ ডোবায় ফেলে গেছে বলে পুলিশ ধারণা করছে। ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মামলা করা হবে।