লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী থেকে গতকাল বৃহস্পতিবার মো. ইউনুছ মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দশকাউনিয়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। পুলিশ জানায়, ইউনুছ মিয়া জন্ডিসে আক্রান্ত ছিলেন। গত বুধবার বিকেলে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি শেষে গতকাল দুপুরে জগৎসী গ্রামের ভৈরব থলির বটগাছের নিচে তাঁর লাশ পাওয়া যায়। সদর মডেল থানার এএসআই নাজমা বেগম জানান, ইউনুছের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি|