লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাখি ধরতে বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর লিমন হাওলাদারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পানগুছি নদের সোনাখালী এলাকার চর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সে মোরেলগঞ্জ পৌরসভার ফেরিঘাট এলাকার ওমর ফারুক (রহ.) হেফজখানার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। শিশুটি বারইখালী এলাকার এমাদুল হাওলাদারের ছেলে। গত মঙ্গলবার দুপুরে সে উপজেলার ফেরিঘাটে কচুরিপানার ওপর পাখি দেখে সেটি ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল চেষ্টা চালিয়েও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। মোরেলগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন সকালে সোনাখালীর চরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। বাগেরহাট প্রতিনিধি|