লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, গতকাল রোববার সকালে উপজেলার বাহারছড়ার ইউনিয়ন কমপ্লেক্সের পশ্চিম পাশে সৈকতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।