প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে বুড়িগঙ্গা নদীর মীরেরবাগ ঘাট এলাকায় নদী থেকে ভাসমান ও হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে মীরেরবাগ ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহত ব্যক্তির পরনে ছিল হাফশার্ট ও কালো রঙের চেক লুঙ্গি।