প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর রজনীগন্ধা মোড়ের কাছে ধানখেত থেকে গতকাল রোববার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরনে ছিল শাড়ি, ব্লাউজ ও পেটিকোট। তরুণীর বয়স আনুমানিক ৩০ বছর। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহ্মুদুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মৃত্যুর কারণ ও ওই তরুণীর পরিচয় জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।