প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া বন কার্যালয়ের পাশের পাহাড়ের একটি গাছ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাজালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আয়ূব চৌধুরী জানান, গত রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় স্থানীয় রাখালেরা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি আত্মহত্যা করতে পারেন।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি