লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল বুধবার সকালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, উপজেলার বরকল ইউনিয়নের সূচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পেট্রলসহ প্লাস্টিকের একটি ক্যান উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে হত্যা করে এখানে ফেলে যেতে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|