লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা (২০) তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের কাজিরগাঁও কুমলিভিটা এলাকায় চকের মধ্য থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের পরনে ছিল সালোয়ার ও নীল রঙের কামিজ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে লাশটি ৮-১০ দিনের পুরোনো। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি