লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার খিলাবিল থেকে গতকাল শুক্রবার এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন গতকাল ওই বিলের পূর্ব পাশের আলমপুর এলাকায় কাদাপানিতে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশে খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি|