লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকা থেকে পুলিশ গতকাল বুধবার সকালে শহিদুল ইসলাম (৩৮) নামে এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি কক্সবাজার তিতুমীর ইনস্টিটিউটের (উত্তর শাখা) সহকারী শিক্ষক। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, গতকাল সকাল নয়টার দিকে কক্সবাজার কমার্স কলেজ সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিক্ষক শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, কিছুদিন আগে শহিদুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়েছিল। পারিবারিক কলহের মামলায় ১৫ এপ্রিল শহিদুল ইসলাম কারাগার থেকে মুক্তি পান।