লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে উপজেলার রহমতপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ফুলমতি বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বেলা দুইটায় পুলিশ তাঁর লাশ স্বামীর বাড়ির বারান্দা থেকে উদ্ধার করে। তিনি রহমতপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে আনোয়ার পলাতক। প্রতিবেশীরা জানান, গত সোমবার রাত ১০টায় ফুলমতি নিজ শয়নঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে তাঁদের জানানো হয়। এ সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না।