লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজার এলাকার একটি কাঠগোলা থেকে গতকাল মঙ্গলবার এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম ফয়সাল মোড়ল (১৬)। সে উপজেলার তালখড়ি ইউনিয়নের ছান্দ্রড়া গ্রামের মো. আলী মোড়লের ছেলে। এ ঘটনায় পুলিশ রানা মোড়ল (১৮), সাকিব হোসেন (১৮) ও মো. মিলন (১৭) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।