লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীর সদর ইউনিয়নের শালদা নয়াপাড়া গ্রামের একটি খেত থেকে গতকাল বুধবার ছালেমা বেগম (৫৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ছালেমা উপজেলার মালিঝিকান্দা গ্রামের মৃত ময়না পাগলার স্ত্রী। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ছালেমা শ্রীবরদীর গোপালখিলা গ্রামের একটি বাজারে কেনাকাটা করতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে কয়েকজন কৃষক শালদা নয়াপাড়া গ্রামের একটি খেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। ঝিনাইগাতী থানার এসআই খোকন চন্দ্র সরকার জানান, এ ঘটনায় ছালেমার ছেলে জামান মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ছালেমার মুখ ও চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে।