লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি কাঁঠালবাগান থেকে গতকাল সোমবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ ধারণা করছে, গত রোববার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।