লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নিখোঁজ বীরেন মাঝির (৭০) লাশ গতকাল সোমবার উপজেলার গরঙ্গল এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত হোসেন জানান, ইউনিয়নের চন্দ্রহার গ্রামের বীরেন গত রোববার সকালে তাঁর জামাই বাড়ি একই ইউনিয়নের বাটাজোর গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু ওই বাড়িতে না পৌঁছানোর কারণে পারিবারিকভাবে তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকালে উপজেলার পালরদী নদীতে স্থানীয়রা একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নিহতের ছেলে বিনয় মাঝি বাবার লাশ শনাক্ত করেন।