লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা বাজারের পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের একটি পানের বরজে অগ্নিদগ্ধ হয়ে সজিতা (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত সোমবার তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সজিতা গ্রামের এখলাস মিয়ার মেয়ে। নিহতের চাচি রুনা খাতুন বলেন, সোমবার সন্ধ্যার বরজের ভেতরে তিনি আগুন জ্বলতে দেখেন। তিনি লোকজনকে ডেকে বরজে পানি নিয়ে গিয়ে দেখতে পান, সজিতা অগ্নিদগ্ধ অবস্থায় ছটফট করছে। তবে সজিতা কীভাবে পানের বরজের ভেতরে গেল, আর শরীরে কীভাবে আগুন লাগল, তা পরিবারের কেউ বলতে পারেননি।