লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের একটি ডোবা থেকে রূপভান খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুতানারা ওই গ্রামের মাফুজার রহমানের স্ত্রী। গতকাল শুক্রবার ভোরে রূপভান খাতুন বাড়ির পাশের ওই ডোবায় গোসল করতে যান। তিনি ডোবার পাড়ে কাপড় রেখে পানিতে নামেন। এরপর ওই পানিতে ডুবে যান। পরে পরিবারের লোকজন তাঁকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাতটার দিকে ডোবা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। রূপভান খাতুনের ভাই লাল মিয়া বলেন, রূপভান আগে থেকে শারীরিকভাবে দুর্বল ছিলেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি|