প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে রিনা আক্তার (১২) নামে এক কিশোরীর লাশ গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পালক বাবা জলিলুর রহমান সরকার হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ভুট্টাখেত থেকে মেয়েটির লাশ উদ্ধার করে গতকাল দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে। লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধি|