প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে জালকুড়ি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও হালকা সবুজ ফুলহাতা শার্ট। এ ব্যাপারে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|