লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল সোমবার তোতা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তোতা উপজেলা সদরের রাজনগর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, তোতা তাঁর গ্রামের মোর্শেদ আলীর সেচযন্ত্রের চালক ছিলেন। গত রোববার রাতে তিনি সেচযন্ত্রের ঘরে যান। গতকাল ভোরে স্থানীয় ব্যক্তিরা ওই ঘরের সামনে তাঁর লাশ গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, তাঁর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।