প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের পশ্চিম রাজাবাসর পলিপাড়া গ্রাম থেকে আট মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ ওই লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, পশ্চিম রাজাবাসর পলিপাড়া গ্রামের মৃত আবু শাহের ছেলে রবিউল ইসলামের বাড়ির পাশের নলকূপের কাছে এক শিশুর লাশ পড়ে ছিল। গ্রামবাসী ওই লাশ দেখতে পেয়ে থানায় খবর পাঠান। গতকাল মঙ্গলবার ওই লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, এটি হত্যাকাণ্ড কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।