লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শহরের পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় ভবনের পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল ছেলেরা। এ সময় ওই ডোবা থেকে বল আনতে গিয়ে ভাসমান লাশ দেখতে পায় তারা। এ ঘটনা শিক্ষকদের জানালে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ পরে ওই গলিত লাশ উদ্ধার করে। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হোসেন জানান, লাশ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে লাশ শনাক্ত করা যায়নি।