প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ গতকাল শনিবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আমইল গ্রামের পাশের খাল থেকে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীন জানান, সকালে লাশ দেখে গ্রামের লোকজন থানায় সংবাদ দেন। ধারণা করা হচ্ছে, আট-দশ দিন আগে ৩০-৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। হত্যার পর নিহত ব্যক্তিকে খালের তলায় পুঁতে রাখা হয়েছিল। বৃষ্টি হওয়ায় লাশটি পানিতে ভেসে ওঠে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।