লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার একটি আমবাগান থেকে গতকাল সোমবার সকালে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামে। নিহতের বাবা হাইদার হোসেন বলেন, গত রোববার রাতে তাঁর ছেলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তিনি ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি শুরু করেন। চারঘাট থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুপুরে এক নারী লাশ দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। তাঁর গলায় দাগ রয়েছে।