লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গায় হালিমা খাতুন (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে সলঙ্গা থানার বেতুয়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী ও বেতুয়া গ্রামের মৃত জফের আলীর মেয়ে। পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গত বছর হালিমা বাদী হয়ে তাঁর স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে যৌতুক মামলা করেন। এর পর থেকে তিনি ভাইদের বাড়িতে থাকতেন। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে ভাই-ভাবিরা তাঁকে মারধর করেন। বুধবার সকালে স্থানীয় লোকজন ঘরে হালিমার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সলঙ্গা থানার এসআই মফিজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে হালিমার ভাই-ভাবিরা পলাতক আছেন।