প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার তাড়াইপাড় গ্রাম থেকে গতকাল শুক্রবার পারভীন আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাবুল হোসেনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের নূর হোসেনের মেয়ে পারভীন আক্তারের সঙ্গে রানীগাঁও গ্রামের হরমুজ আলীর ছেলে বাবুল হোসেনের বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। গত বুধবার পারভীনের সঙ্গে তাঁর দেবর নজরুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এরপর থেকে পারভীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বেলা তিনটার দিকে তাড়াইপাড় গ্রামের একটি সেচপাম্পের ঘরে পারভীনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। বিকেলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহত পারভীনের স্বামীকে আটক করা হয়েছে। ময়মনসিংহ অফিস|