প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকা থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, গতকাল সকালে সোনাদিয়া এলাকার লোকজন সাগরে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। মুখমণ্ডল গলে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মহেশখালী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।