লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বহেড়াতলী এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। তাঁর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে বলপ্রিন্টের সালোয়ার-কামিজ ছিল।